ভি১৭ তথ্য ফাঁস

১০ নভেম্বর, ২০১৯ ১৮:১৬  
শিগগিরি উন্মোচন করা হচ্ছে ভি১৭। তবে অবমুক্তির আগেই ফোনটির স্পেক ফাঁস করেছে চীনের সার্টিফিকেশ ওয়েবসাইট টিনা।  ওয়েব পোর্টালটি জানিয়েছে, ফোনটির পর্দার আকার হবে ৬.৩৮ ইঞ্চি। এফএইচডি ও অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে আছে একটি আট-কোর প্রসেসর। সাথে থাকছে ৮জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ভিভো ব্র্যান্ডের এই ফোনটির পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও একই প্রযুক্তি ব্যবহার হবে। সাথে থাকবে একটি ৮ মেগাপিক্সেল আর ২ মেগাপিক্সেল ক্যামেরা, ফোনের ভিতরে থাকবে একটি ৪ হাজার ৩৯০ এমএএইচ ব্যাটারি।